কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: জয়নুল আবেদীন (৮১) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ (০৩ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান মো: জয়নুল আবেদীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, করোনা শনাক্তের পর তাকে গত ১২ নভেম্বর ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকাল ৬টা ৩৬ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ আছর মরহুমের নিজ গ্রাম দুয়ারিয়া এজি মডেল অ্যাকাডেমি মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এমবি