ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় চেঁচুয়াকুড়িপাড়া এলাকায় ট্রাকচাপায় ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুন) সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে নাম পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম।

তিনি বলেন, নিহতরা একটি সিএনজি চালিত অটোরিকশা করে জামালপুর থেকে ময়মনসিংহে আসছিলেন। মুক্তাগাছা চেঁচুয়াকুড়িপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত ও ২ জন আহত হন।

আহতদের  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমই