প্রায় ৪০ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব- ৫।

রোববার দুপুরের দিকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের দুই বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি বাইন হীরা। এ সময় উদ্ধারকৃত সব চোলাই মদ ধ্বংস করা হয়।

র‌্যাব- ৫ রাজশাহীর বাগমারা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি আতিকুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা উপজেলার দিয়ারপাড়া গ্রামে দুপুরে র‌্যাব অভিযান চালায়।

এ সময় র‌্যাব- ৪০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করে। একই সময় এসব মদ রাখার দায়ে ওই গ্রামের মাদক ব্যবসায়ী শ্যাম চরনের ছেলে নেপাল চরন (৩০), উপের কর্মকারে ছেলে রানু কর্মকার (৩৬), কালু চরনের ছেলে কমল চরন (৪০) ও রায় চরনের ছেলে বিনয় চরনকে (৩২) আটক করে।

পরে বিকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক মৌসুমী বাইন হিরা আটক চারজনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

কেএইচ