নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ থেকে বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়ন বিএনপির সভাপতি ইজ্জত আলী ও সদর থানা যুবদলের যুগ্ম-সম্পাদক মনোয়ার হোসেন বাবুল।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে শহরের ব্যাপারীপাড়া থেকে ইজ্জত আলীকে ও গয়েশপুর এলাকা থেকে মনোয়ার হোসেন বাবুল আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
কেএইচ





