[b]চুয়াডাঙ্গা:[/b] জেলার জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮ দলের ৭ কর্মীকে আটক করেছে।
শনিবার ভোররাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামের আব্দুল মালেকের ছেলে বকুল মন্ডল, আকছেদ আলীর ছেলে ফারুক হোসেন,সাবদালপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে আজির বকস, তাইজেল আলীর ছেলে আলতাফ হোসেন, ডুমুরিয়া গ্রামের হজরত আলীর ছেলে ফরজ আলী,করচাডাঙ্গা গ্রামের অব্দুর রশিদের ছেলে নাসির উদ্দিন এবং  সদর উপজেলার তিতুদহ গ্রামের হজরত আলীর ছেলে উসমান গণি। এরা সবাই বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান শনিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি জীবননগর উপজেলার উথলী রেল স্টেশনে ভাঙচুর, কর্তব্যরত আনসার সদস্যদেরকে কুপিয়ে জখম ও আহত করার মামলায় অভিযুক্ত। শনিবার দুপুরে তাদেরকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়।