ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের শিবচরের সন্নাসীরচর এলাকায় মাইক্রোবাসের চাপায় স্বর্ণা আক্তার (১০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী সন্নাসীরচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের ইসমাইল তালুকদারের মেয়ে। এ সময় বিক্ষুব্ধরা প্রায় দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
স্থানীয়রা জানান, বাবুরমাঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী স্বর্ণা আক্তার  বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্য  ঢাকা-বরিশাল মহাসড়ক পার হচ্ছিল। এ সময় কাওড়াকান্দিগামী একটি মাইক্রোবাস পিছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এই ঘটনায় বিক্ষুদ্ধরা সকাল সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। পরে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে এসে দোষীদের বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।
এ ব্যাপারে শিবচর থানা অফিসার ইন চার্জ (ওসি) একেএস মাসুদ খান জানান, অবরোধের ঘটনাটি তাৎক্ষণিক হওয়ায় বেশ যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে মাইক্রোবাসটি আটক করা যায়নি।
[b]মাদারীপুর, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]