মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার মুন্নীর ছোট ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এসময় তিনি গুরুতর আহত হন।
শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার যাত্রাপুর গ্রামের শাহজাদা মিয়ার ছেলে নাসিম মিয়া। এঘটনায় নিহতের বড় বোন ও হরিরামপুর উপজেলার নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার মুন্নী গুরুতর আহত হন।
পুলিশ জানায়, শনিবার আনুমানিক দুপুর দেড়টায় মুন্নী ও তার ভাই মোটর সাইকেলযোগে হরিরামপুর থেকে ঘিওরের পাচুরিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী এলাকায় বিপরীতমুখী একটি বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নাসিম মারা যায়। মারাত্মক আহত অবস্থায় কামরুন্নাহার মুন্নীকে স্থানীয় মুন্নু মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের আত্মীয়রা জানান, বিএনপি সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার মুন্নী তার ভাই নাসিম মিয়াকে নিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রোগ্রামে যাচ্ছিলেন। পতিমধ্যে এই দূর্ঘটনাটি ঘটে।
লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসআর