[b]মুন্সীগঞ্জ: [/b]ঘনকুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া লঞ্চ ও সি-বোটও চলাচল করছেনা।
শুক্রবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে মাঝ পদ্মায় মাগুরখন্ড ও হাজরা চ্যানেলে ১২ টি ফেরি কুয়াশার কারণে নোঙ্গর করে রাখতে হয়।
মাওয়া প্রান্তের বিআইডব্লিউটিসির এসিস্টেন্ট ম্যানেজার (বাণিজ্য) চন্দ্র শেখর জানান, কুয়াশার কারণে বয়াবাতি দেখতে না পাওয়ায় পদ্মার দুটি পয়েন্টে বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, মখদুম, রানীগঞ্জ, রানীক্ষেত, কনকচাঁপা, কলমীলতাসহ মোট ১২ টি ফেরি বেশ কিছু যানবাহন নিয়ে নোঙ্গর করে রাখে।
শ্রেণীহীন
ঘনকুয়াশায় মাওয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বন্ধ
ঘনকুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া লঞ্চ ও সি-বোটও চলাচল করছেনা





