কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশনে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল সাড়ে ছয়টায়।
পোড়াদহ জিআরপি থানার আফজাল হোসেন জানান, যশোর নওয়াপাড়া থেকে একটি মালবাহী ট্রেন ঈশ্বরদী যাওয়ার সময় সকালে পোড়াদহ রেল স্টেশনে ১নং আপ লাইনে পৌঁছালে একটি বগির দু’টি চাকা লাইনচ্যুত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এই ঘটনায় ডাবল লাইন থাকার কারণে ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি বলে তিনি দাবি করেন।
লাইনচ্যুত বগির উদ্ধার কাজ চলছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
[b]কুষ্টিয়া,১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
কুষ্টিয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত
কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশনে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল সাড়ে ছয়টায়। পোড়াদহ জিআরপি থানার আফজাল হোসেন জানান যশোর নওয়াপাড়া থেকে একটি মালবাহী ট্রেন ঈশ্বরদী যাওয়ার সময় সকালে পোড়াদহ রেল স্টেশনে





