[b]রংপুর[/b]: রংপুরের আটটি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ২১ কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক কর্মীদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খালিফা জানান,আটক কর্মীদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।
রংপুরের পুলিশ সুপার (এসপি) আব্দুর রাজ্জাক জানান, নাশকতা রোধে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।