৬ দিনের বিরতির পর মঙ্গলবার বিকাল ৫টায় শুরু হয়েছে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
এর আগে গত বুধবার ডেপুটি স্পিকার ফজলে রাব্বী ৬ দিনের জন্য অধিবেশন মুলতবি করেন।
আজকের অধিবেশনের প্রথম কার্যসূচি হচ্ছে, প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর। আজকের প্রশ্ন উত্তর পর্বে থাকবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
এছাড়া বিচারপতিদের তিনটি বিলও আজ সংসদে উত্থাপন করা হবে। বিল উত্থাপন করবেন আইন বিচার ও সংসদীয় মন্ত্রী আনিসুল হক।
গত ২৮ জানুয়ারি দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুর হয়।
ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
শ্রেণীহীন
৬ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু
৬ দিনের বিরতির পর মঙ্গলবার বিকাল ৫টায় শুরু হয়েছে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এর আগে গত বুধবার ডেপুটি স্পিকার ফজলে রাব্বী ৬ দিনের জন্য অধিবেশন মুলতবি করেন।





