[b]ঢাকা:[/b] ৫ জানুয়ারি বাংলাদেশে হয়ে যাওয়া একতরফা ভোটারবিহীন নির্বাচন বাতিলের জন্য বিল উঠছে বিশ্বের সর্ববৃহৎ পার্লামেন্ট ইউরোপিয়ান ইউনিয়নে।
সেই সাথে বিলের সঙ্গে থাকছে নতুন নির্বাচনের বিলও। বেলজিয়াম বিএনপির ঐকান্তিক প্রচেষ্টায় এই বিল উঠছে ইইউয়ে। একই সাথে বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলী গুমের আন্তর্জাতিক তদন্তের বিলও উঠছে। ইতিমধ্যে বিলটি কার্যতালিকায় অন্তর্ভূক্ত হয়েছে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮দলীয় বিরোধীদের প্রধান জোটসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের বর্জনের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ১০ম জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
নির্বাচনের দিনে বেলা ১২ থেকে ১ টা পর্যন্ত অর্থাৎ ভোট গ্রহণের অর্ধেকেরও বেশি সময় পর্যন্ত অধিকাংশ কেন্দ্রে ৫ থেকে ৭ শতাংশ ভোট পড়ে। এমনকি বেশ কিছু কেন্দ্রে কোন ভোট না পড়ারও নজীর সৃষ্টি হয়। কিন্তু হঠাৎ করেই বিকেলে ভোটের হিসাব দ্রুত পাল্টে যায়। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি সকালের মতোই সামান্য থাকলেও ফলাফলে দেখানো হয় ভিন্ন চিত্র।
এমনকী শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের ফলাফলে বলা হয় প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে, যদিও দেশ বিদেশী একাধিক নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার দাবি সর্বোচ্চ ১০ থেকে ১২ শতাংশ ভোট পড়েছে।
এদিকে, গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া দাবি করেন বিতর্কিত নির্বাচনে ৫ শতাংশের মতো ভোট পড়েছে।
এছাড়া নির্বাচনের দিনে দেশের বিভিন্ন প্রান্তে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থকদের জাল ভোট দেয়ার বেশ কিছু ঘটনা হাতে নাতে ধরা পড়ে সাংবাদিকদের কাছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বেশ কিছু জাল ভোটের সচিত্র প্রতিবেদনও প্রকাশ ও প্রচারিত হয়।
এমনই পটভূমিতে প্রধান বিরোধী জোটের পক্ষ থেকে জোরালো দাবি ওঠে বিতর্কিত ১০ম সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একাদশ নির্বাচনের ব্যবস্থা করার।
আর এই প্রেক্ষাপটে ৫ জানুয়ারির নির্বাচন বাতিলের জন্য বিল উঠছে বিশ্বের সর্ববৃহৎ পার্লামেন্ট ইউরোপিয়ান ইউনিয়নে। তবে, আওয়ামী লীগ সরকার আগামী ৫ বছরই ক্ষমতায় থাকার ব্যাপারে দৃঢ় অভিমত ব্যক্ত করেছে এরই মধ্যে। এমনই বাস্তবতায় শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার বিষয়।
শ্রেণীহীন
বাংলাদেশের বিতর্কিত নির্বাচন বাতিলে বিল উঠছে ইইউ পার্লামেন্টে
ঢাকা: ৫ জানুয়ারি বাংলাদেশে হয়ে যাওয়া একতরফা ভোটারবিহীন নির্বাচন বাতিলের জন্য বিল উঠছে বিশ্বের সর্ববৃহৎ পার্লামেন্ট ইউরোপিয়ান ইউনিয়নে। সেই সাথে বিলের সঙ্গে থাকছে নতুন নির্বাচনের বিলও। বেলজিয়াম বিএনপির ঐকান্তিক প্রচেষ্টায় এই বিল উঠছে ইইউয়ে।





