পঞ্চগড়ের বোদা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা প্রত্যাহার করলেন পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যন পদের প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা বিএনপির নেতা আব্দুল আজিজ। সোমবার সন্ধ্যায় বোদা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি তার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দেন।
জানা গেছে, বোদা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। প্রত্যাহারের সময় বিএনপির একজন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করলেও বর্তমানে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পঞ্চগড় জেলা বিএনপির সহ-সভাপতি এবং বোদা উপজেলা পরিষদের চলতি চেয়ারম্যান হওয়ায় এবারের নির্বাচনে দলীয় সমর্থন আমার পক্ষে হওয়ার উচিৎ ছিল। কিন্তু জেলা বিএনপির সভাপতি নিজ ব্যক্তি স্বার্থ হাসিল করার লক্ষে দলকে ব্যবহার করে দলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ৩ জন দলীয় প্রার্থী দাঁড় করে দেন। এসব প্রার্থীদের একত্র করতে কোন উদ্যোগ গ্রহন করেননি তিনি। শরীক দল জামায়াতের সঙ্গেও যোগাযোগ রক্ষা করেননি।
তিনি অভিযোগ করে বলেন, জেলা বিএনপির সভাপতি দলীয় ও জোটের প্রার্থীকে বাদ দিয়ে আওয়ামী লীগের অপর এক প্রার্থীর অনুকুলে দলের নেতা কর্মীদের কাজ করার নির্দেশ দেন। ফলে দলীয় নেতা কর্মী ও ভোটারদের মধ্যে বিভ্রান্তি এবং অসন্তোষ সৃষ্টি হয়।
তিনি বলেন, দলীয় নেত্রী একক প্রার্থী করার জন্য তাগাদা দিচ্ছেন অথচ এখানে কোন উদ্যোগই নেয়া হয়নি, তাই দলের স্বার্থে আমাকে প্রাথীতা প্রত্যাহারের এই সিদ্ধান্ত নিতে হলো। বিএনপি বা জোটের শরীক দলের যে প্রার্থী ভোটার সমর্থনে এগিয়ে থাকবে আমার সমর্থন সে প্রার্থীর পক্ষে থাকবে। উল্লেখ্য, প্রার্থীতা প্রত্যাহার করা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল আজিজ তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে বোদা উপজেলায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
[b]পঞ্চগড়, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
শ্রেণীহীন
তীরে এসে তরী ডুবালেন সাবেক উপজেলা চেয়ারম্যান