কক্সবাজারের মহেশখালীতে রহমত উল্লাহ (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার আনুমানিক বিকাল ৩টায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সূত্র জানায়, হোয়ানক কালা গাজিপাড়ার জালাল ও জোনাব আলী বাহিনীর মধ্য দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের ২ গ্রুপের সংঘর্ষের জেরে এ পর্যন্ত পুলিশসহ ডজন খানিক লোক খুন হয়।
বিরোধের ধারাবাহিকতায় সোমবার বিকাল ৩টায় জোনাব আলী বাহিনীর সদস্যরা রহমত উল্লাহকে পিটিয়ে হত্যা করে। নিহত যুবক হোয়ানক ছনখোলা পাড়ার আবদুল গফুরের ছেলে বলে জানা গেছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধারের জন্য বিকাল সাড়ে ৪টায় ঘটনাস্থলে গিয়েছে।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
শ্রেণীহীন
ধারাবাহিক সংঘর্ষ: ১৩তম খুন
কক্সবাজারের মহেশখালীতে রহমত উল্লাহ (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার আনুমানিক বিকাল ৩টায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।





