ভণ্ড পীর ফিরোজ কবির নিজেকে নবী দাবি করায় তার ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে রংপুর বাসি।
সোমবার রংপুর সিটি বাজারের সামনে ভণ্ড পীর ফিরোজ কবিরকে গ্রেফতার করে ফাঁসি দেয়ার দাবিতে বিক্ষোভ করে নগরবাসি। এসময় তারা ডিসি, এসপির কাছে স্মারকলিপিও দেন।
এ সময় বিক্ষুব্ধরা ভণ্ড পীর ফিরোজ কবীরকে গ্রেফতার এবং তার দরবার স্থায়ীভাবে সিলগালা করে দরবারের সকল সম্পত্তি সরকারি কোষাগারে নেয়ার দাবি জানান।
ঈমান আকিদা সংরক্ষণ কমিটির প্রধান ইউনুস আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিস এবং এসপি অফিস ঘেরাও করে স্মারক লিপি দেন।
ঈমান আকিদা সংরক্ষণ কমিটি ব্যানারে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ইউনুস আলী, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী প্রমুখ।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইনিউজবিডি.কম)//এসআর[/b]
শ্রেণীহীন
নবী দাবি করায় পীরের ফাঁসির দাবিতে উত্তাল রংপুর
ভণ্ড পীর ফিরোজ কবির নিজেকে নবী দাবি করায় তার ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে রংপুর বাসি। সোমবার রংপুর সিটি বাজারের সামনে ভণ্ড পীর ফিরোজ কবিরকে গ্রেফতার করে ফাঁসি দেয়ার দাবিতে বিক্ষোভ করে নগরবাসি।





