বরেণ্য সাংবাদিক এবিএম মূসার প্রথম নামাজে জানাজা বুধবার বাদ মাগরিব (মাগরিবের নামাজের পর) মোহাম্মদপুরের ইকবাল রোডের মাঠে অনুষ্ঠিত হবে। এবিএম মূসার ছেলে ডা. নাসিম মূসা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাবার প্রথম নামাজে জানাজা বাদ মাগরিব ইকবাল রোডে হবে। দ্বিতীয় নামাজে জানাজা বৃহস্পতিবার সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবে এবং তৃতীয় নামাজে জানাজা বেলা ১১টায় জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
পরিবারের সব সদস্য বসে কখন,কিভাবে কোথায় দাফন করা হবে-সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান ডা. নাসিম মূসা।
বুধবার দুপুর সোয়া একটায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এবিএম মূসা (ইন্নালিল্লাহে... রাজেউন)।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
শ্রেণীহীন
এবিএম মূসার প্রথম জানাজা বাদ মাগরিব
বরেণ্য সাংবাদিক এবিএম মূসার প্রথম নামাজে জানাজা বুধবার বাদ মাগরিব (মাগরিবের নামাজের পর) মোহাম্মদপুরের ইকবাল রোডের মাঠে অনুষ্ঠিত হবে। এবিএম মূসার ছেলে ডা. নাসিম মূসা





