জাতীয় সংসদের পর্যালোচনামূলক টিআইবি'র ‘নবম পার্লামেন্ট ওয়াচ’ রিপোর্টকে পক্ষপাতমূলক বলে মন্তব্য করেছে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক।
তিনি বলেছেন, তারা যে রিপোর্ট প্রকাশ করেছে তার কোন প্রমাণ নেই।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রনালয়ে নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।
এর আগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নবম জাতীয় সংসদ কার্যক্রমের ওপর পরিচালিত ‘পার্লামেন্ট ওয়াচ’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করে বাংলাদেশ ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি)।
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]