কক্সবাজারের সেন্টমার্টিনে সমুদ্রে আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের উদ্ধার হওয়া ৫ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন মারা গেছেন। উদ্ধার হওয়া বাকি ৩ জনকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিৎ কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, দুপুর ২টায় সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণ সমুদ্রের মোহনা থেকে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ৪জন। আহত-নিখোঁজ সবাই আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের শিক্ষার্থী।
ওসি রনজিৎ কুমার বড়ুয়া জানান, সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে আসা আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের ৩৪ জনের একটি দল গোসল করতে সমুদ্রে নামেন। এসময় স্রোতের টানে তাদের কয়েকজনকে ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন ও কোস্টগার্ড সদস্যরা ৫ জনকে উদ্ধার করেন। তার মধ্যে ২ জনকে মৃত ঘোষণা করে দায়িত্বরত চিকিৎসক।
উদ্ধারকারী কর্মকর্তা কোস্টগার্ডের সেন্টমার্টিন দ্বীপের স্টেশন কমান্ডার লে. শহিদ আল আহসান জানান, উদ্ধার হওয়া ৫ পর্যটককে আশঙ্কাজনক অবস্থায় বিশেষ স্পিডবোট যোগে টেকনাফ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া নিখোঁজ চার জনের সন্ধানে নৌ-বাহিনীকে সঙ্গে নিয়ে অনুসন্ধান চলছে।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই//এএইচ[/b]
শ্রেণীহীন
সাগরে ডুবে আহসান উল্লাহর ২ শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ৪
কক্সবাজারের সেন্টমার্টিনে সমুদ্রে আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের উদ্ধার হওয়া ৫ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন মারা গেছেন। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।





