পাবনার সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের গনিত বিভাগের সাইবার সেন্টারে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। এতে সাইবার সেন্টারের ৩০টি কম্পিউটার, প্রিন্টার, প্রজেক্টও ও মাল্টিমিডিয়ার বিভিন্ন সরাঞ্জামাদিসহ প্রায় ৫০ লাখ টাকার জিনিসপত্র চুরি হয়েছে।
শনিবার রাতের কোন এক সময় জানালার গ্রীল কেটে এই চুরির ঘটনা ঘটে বলে কলেজ কর্তৃপক্ষ জানান। ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নুরুল আলম বাচ্চু জানান, শনিবার রাতের কোন একসময় সংবদ্ধ চোরের দল ক্যাম্পাসের গনিত বিভাগের সাইবার সেন্টারের জানালার গ্রীল কেটে সব জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।
চোরেরা সাইবার সেন্টারের ৩০টি নতুন কম্পিউটার, প্রিন্টার, প্রজেক্টর ও মাল্টিমিডিয়ার বিভিন্ন সরঞ্জামাদিসহ প্রায় ৫০ লাখ টাকার জিনিসপত্র চুরি করেছে। রোববার সকাল ১১টায় পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ থানায় একটি মামলা করেছেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম জানান, যারা চুরির সঙ্গে জড়িত তারা সবাই কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞ। সারারাত ধরে ৩০টি কম্পিউটারের পার্টস খুলে শুধু কেসিং রেখে গেছে আর সবই নিয়ে গেছে। কলেজের একটি চক্র এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে বলেও কর্তৃপক্ষের ধারণা।
[b]পাবনা, এএম, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]
শ্রেণীহীন
পাবনা সরকারী এডওয়ার্ড কলেজে দুর্ধর্ষ চুরি