ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পেটুয়াজুড়ি এলাকা থেকে সোমবার সকালে ৪০ কেজি গাঁজাসহ সুমন মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। এসময় গাঁজা বহনকারী একটি ট্রাকও (ঢাকা মেট্রো ট ১৬- ৬৫৩২) আটক করা হয়।
চম্পকনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কবীর হোসেন জানান, বিজয়নগরের চান্দুরা-আখাউড়া সড়কের পেটুয়াজুড়ি এলাকায় একটি ট্রাক তল্লাশি করে পুলিশ ৪০ কেজি ভারতীয় গাঁজাসহ সুমন মিয়া নামে এক পাচারকারীকে ট্রাকসহ আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়। এ ব্যাপারে মামলা হয়েছে।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ কেজি গাঁজাসহ আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পেটুয়াজুড়ি এলাকা থেকে সোমবার সকালে ৪০ কেজি গাঁজাসহ সুমন মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।





