'আমার রেড ক্রস-আমার রেড ক্রিসেন্ট' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস-রেড ক্রিসেন্ট দিবস। আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠানের ১৫১ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট এ দিবস পালন করে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা রেড ক্রিসেন্ট ইউনিট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিট সাধারণ সম্পাদক শেখ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক নাজমুল আহসান।
এসময় উপস্থিত ছিলেন পৌর মহিলা কাউন্সিলর জোসনা আরা, জেলা শিল্পকলা একাডেমির সদস্যসচিব মুশফিকুর রহমান মল্টিন, শরিফুল ইসলাম প্রমুখ।
সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত