মৌলভীবাজারে সমাজকল্যাণ মন্ত্রীর অ্যাসিসটেন্ট প্রাইভেট সহকারী সেক্রেটারি (এপিএস) শ্রীকান্ত ধরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার ভোরে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ভুজবল গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভোর ৪টার দিকে ১৬-১৭ জনের মুখোশধারী একদল ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে বলেন শ্রীকান্ত ধর।
তিনি আরো বলেন, এসময় তারা ১৮ ভরি স্বর্ণ, নগদ এক লাখ পাঁচ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুস ছালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলার দায়ের প্রস্তুতি চলছে।
[b]মৌলভীবাজার, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
সমাজকল্যাণ মন্ত্রীর এপিএসের বাড়িতে ডাকাতি
মৌলভীবাজারে সমাজকল্যাণ মন্ত্রীর অ্যাসিসটেন্ট প্রাইভেট সহকারী সেক্রেটারি (এপিএস) শ্রীকান্ত ধরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।





