ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত হয়েছেন। যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানে করে তারা ঢাকা যাচ্ছিলেন। এ ঘটনায় আরো ১০ যাত্রী আহত হয়েছেন।
আজ  শুক্রবার সকালে উপজেলার মেহেরবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
শুক্রবার সকাল ৭ টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরবাড়ি নামক স্থানে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানকে অপর একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই পিকআপ ভ্যান যাত্রী হান্নান মুন্সি (৫৫) ও জামির উদ্দিন (৩২) নিহত হন বলে জানান স্থানীয়রা ও ভালুকা মডেল থানা পুলিশ।
এ ঘটনায় আরো ১০ যাত্রী আহত হন। পরে তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত হান্নান মুন্সি ও জমির উদ্দিনের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়।
[b]ময়মনসিংহ,২৮ফেব্রুয়ারি,(টাইনিউজবিডি)//এসএইচ[/b]