ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় মূল হোতা এক যুবলীগ নেতা। এ ঘটনায় র্যাবের হাতে গ্রেফতার হওয়া ৮ জনের স্বীকারোক্তিতে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত রাজধানী ঢাকাসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃতরা হলো কামাল উদ্দিন সবুজ (৩৪), ইউনুস আলী সোহাগ (২০), সোহেল রানা (২৮), মোরশেদ আলম (২২), ইলয়াস উদ্দিন (৩৪), আনোয়ার হোসেন (৪০), আবু বক্কর সিদ্দিক (৪৫) এবং বাকের উদ্দিন (২০)।
বুধবার দুপুর ১২টায় উত্তরায় র্যাব সদর দপ্তরে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
র্যাব কর্মকর্তারা জানান, কামাল উদ্দিন সবুজ এ গ্রুপের দলনেতা। তিনি ভালুকার একটি কোচিং সেন্টারের মালিক।
অন্যদিকে কামাল উদ্দিন সবুজ সাংবাদিকদের জানান, তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। তার কথা অনুযায়ী ভালুকা যুবলীগের যুগ্ম সম্পাদক আতাউর রহমান কামাল ওরফে যুবরাজ জঙ্গি ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী ও হোতা।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজনভ্যানে হামলা চালিয়ে নিষিদ্ধ সংগঠন জমিয়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ৩ জঙ্গিকে ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আতিক নামে পুলিশের এক কনস্টেবল মারা যান। ছিনিয়ে নেয়া জঙ্গিদের মধ্যে রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহমুদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এছাড়া সালাউদ্দিন সালেহীন ওরফে সানি এবং মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। এ ঘটনার কয়েক ঘণ্টা পর সালেহীনকে আটক করা হয়। পরে ক্রসফায়ারে সে মারা যায়।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
ত্রিশালের জঙ্গি ছিনতাইয়ের মূল হোতা যুবলীগ নেতা
ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় মূল হোতা এক যুবলীগ নেতা। এ ঘটনায় র্যাবের হাতে গ্রেফতার হওয়া ৮ জনের স্বীকারোক্তিতে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত রাজধানী ঢাকাসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৮ জনকে





