রংপুরের কাউনিয়া উপজেলার মিরবাগে মালবোঝাই ট্রলি উল্টে চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ২টায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বিজলের ঘুমটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রলির চালক শ্রী সুজন কান্ত ও তার সহকারী মিলন মিয়া। সুজন কান্ত কাউনিয়া উপজেলার সিংগারকুড়া বাহাগিলি গ্রামের ললনী কান্তর ছেলে এবং তার সহকারী একই গ্রামের আজিজুর রহমানের ছেলে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, দুপুরের দিকে সুজন কান্ত ও তার সহকারী মিলন মিয়া ট্রলি নিয়ে নব্দিগঞ্জ থেকে মিরবাগ যাচ্ছিলেন। এসময় হঠাৎ ট্রলিটির সামনের দিকের সেলফ ভেঙ্গে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রলিটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চালক ও তার সহকারী ঘটনাস্থলেই নিহত হন।
ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
শ্রেণীহীন
রংপুরে ট্রলি উল্টে দু'জন নিহত
রংপুরের কাউনিয়া উপজেলার মিরবাগে মালবোঝাই ট্রলি উল্টে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বিজলের ঘুমটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।





