জেলার পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে টমটমের মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন ও মামুন নামে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ২৫ জন।
সোমবার আনুমাসিক সকাল সাড়ে ৫ টায় পাকুন্দিয়া-মির্জাপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক রাত ২টায় ঢাকা থেকে কিশোরগঞ্জে যাওয়ার পথে ঈশা খাঁ সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি গাছ বোঝাই টমটমের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই আবুল হোসেন এবং হাসপাতালে নেওয়ার পথে মামুন মারা যান।                                                         আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে পাঠায় পাকুন্দিয়া থানা পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা।
দুর্ঘটনার পর টমটম ও বাসের চালক পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বাসে ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। হতাহতদের সবার বাড়ি তাড়াইল ও নান্দাইল উপজেলায়।
ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর