সম্প্রতি সোনালী ব্যাংকের দুটি শাখা থেকে টাকা লুটের ঘটনায় ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কোন দুর্বলতা ছিলো কিনা জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্তকে কারণ দর্শাতে বলা হয়েছে।
বুধবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
গত শনিবার বিকেলে আদমদীঘি বাসস্ট্যান্ডের কাছে একটি ফার্নিচারের দোকান থেকে সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের টাকা লুটের বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার ব্যাংক বন্ধ করার সময় ভল্টে ৩২ লাখ ৫১ হাজার ৬৮৭ টাকা ছিল। পরে রাতে ভল্টের আশপাশ ও সুড়ঙ্গের ভেতরে ছড়ানো-ছিটানো অবস্থায় ১ লাখ ৭২ হাজার ১৮৪ টাকা পাওয়া যায়।
এর আগে ২৬ জানুয়ারি কিশোরগঞ্জ শহরে সোনালী ব্যাংকের অফিসে সুড়ঙ্গ খুঁড়ে ১৬ কোটি ৯০ লাখ টাকা চুরি হয়। দুই দিনের মাথায় এই চুরির মূল হোতা সোহেল ওরফে হাবিবসহ দুইজনকে গ্রেফতার করে র্যাুব। তাদের কাছ থেকে চুরির ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা উদ্ধার করা হয়।
[b]ঢাকা,১২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
টাকা লুটের ঘটনায় সোনালী ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের শোকজ
সম্প্রতি সোনালী ব্যাংকের দুটি শাখা থেকে টাকা লুটের ঘটনায় ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কোন দুর্বলতা ছিলো কিনা জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্তকে কারণ দর্শাতে বলা হয়েছে
অক্টোবরে প্রবাসী আয় ৩৫ হাজার কোটি টাকা ছাড়াল
সদ্যবিদায়ী অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা। তবে টানা পাঁচ মাস ধরে প্রবাসী আয়ের পরিমাণ তিন বিলিয়ন ডলারের নিচে রয়েছে।
হঠাৎ করে খোলা বাজারে ডলারের চাহিদা বেড়েছে, এখন কত?
কার্ব মার্কেট বা খোলা বাজারে মার্কিন ডলারের সুবাতাস থামছেই না; লাফিয়ে লাফিয়ে বেড়ে এর দাম এখন ১২৮ টাকায় গিয়ে ঠেকেছে। অথচ মাত্র এক সপ্তাহ আগেও তা ছিল ১২৬ টাকা এবং মাসখানেক আগে হাতবদল হতো ১২৪ টাকায়। হুট করে বাজারে চাহিদার পারদ চড়লেও সেই তুলনায় জোগানের সংকট দেখা দেওয়ায় ডলারের এমন দরবৃদ্ধি ঘটেছে।
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহারসংক্রান্ত সিদ্ধান্তের আগে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে মূল্যবান এই ধাতুর দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
জরুরি নিরাপত্তা ইস্যুতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
জরুরি নিরাপত্তাসংক্রান্ত সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
স্বর্ণের বাজারে বড় দরপতন
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুই সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে মূল্যবান এই ধাতুর দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আসন্ন মুদ্রানীতির সিদ্ধান্তকে কেন্দ্র করে বাজারে এই নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
















