নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন দশম সংসদ নির্বাচনে যশোর-১ ও ২ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত দুই প্রার্থী শেখ আফিল উদ্দীন ও মনিরুল ইসলাম।
রবিবার আফিল ও মনিরুলকে অব্যাহতি দিয়ে নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে রায় ঘোষণা করেছে। ফলে তাদেরকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে আর কোনো বাধা থাকছে না।
গত ১ জানুয়ারি যশোরের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট মো. শাহীন-উল কবীর আওয়ামী লীগের এ দুই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে কমিশন তাদের গেজেট প্রকাশ স্থগিত রাখে। পরে বিষয়টি নিয়ে তারা আদালতের শরণাপন্ন হয়ে একটি রিট করেন। আদালত শুনানি শেষে বিষয়টি নিষ্পতির জন্য ইসিকে দায়িত্ব দেয়।
নির্দেশ অনুযায়ী গত বৃহস্পতিবার তাদের বক্তব্য শোনে নির্বাচন কমিশন। ওইদিন শুনানিতে তারা বলেন, আমরা কোনো আচরণ বিধি লঙ্ঘন করিনি। তারপরও নিজের অজান্তে যদি কোনো ভুল করে থাকি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি। এরপর কমিশন তাদের বক্তব্য আর না শুনে ৩০ মার্চ রায়ের দিন ধার্য করে।
তবে গত ৩ জানুয়ারির অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি একটি প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠায়। সেখানে বলা হয়, দুই প্রার্থীর বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
গত ৩০ ডিসেম্বর ঝিকরগাছা উপজেলার পারবাজার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শেখ আফিল এমপি যশোর- আসনের প্রার্থী ও তার বেয়াই মনিরুল ইসলামের পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময়কালে বলেছিলেন, ‘প্রতিটি কেন্দ্রে আমার উপজেলা থেকে ১০০ নির্ভীক কর্মী উপস্থিত থাকবে। তারা ভোট দিয়ে আবার লাইনে এসে দাঁড়াবে এবং বার বার ভোট দেবে। এভাবে সারাদিন তারা ভোট দিয়ে যাবে। প্রশাসনের কোনো ভয় নেই, সেটা আমি (আফিল উদ্দিন) দেখবো।’
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
আফিল-মনিরুলকে অব্যাহতি
নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন দশম সংসদ নির্বাচনে যশোর-১ ও ২ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত দুই প্রার্থী শেখ আফিল উদ্দীন ও মনিরুল ইসলাম। রবিবার আফিল ও মনিরুলকে অব্যাহতি দিয়ে নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে রায় ঘোষণা করেছে।





