ভোলার চরফ্যাশনে শশীভূষণ সড়কে ইটবোঝাই মিনিট্রাক ও যাত্রীবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অন্তত  ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কাশেমগঞ্জ বাজারসংলগ্ন ভুতার খেয়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইটবোঝাই একটি মিনিট্রাক শশীভুষণ থেকে চরফ্যাশনের উদ্দেশে রওনা দিয়ে ভুতের খেয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি টেম্পুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে টেম্পুটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অন্তত ১০ জন আহত হন। পরে আহত ব্যক্তিদের স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএই[/b]চ