ব্যাপক সংঘর্ষের মধ্য দিয়ে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮১ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। এরইমধ্যে বাগেরহাট সদরের বাড়াপাড়া ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রে যাবার সময় মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক শিবির নেতাকে কুপিয়ে হত্যাসহ বেশ কয়েক স্থানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ফেনীর দাগনভূঞায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ হওয়ার পর সরকারী দলের প্রার্থী ছাড়া সবাই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ দফায় দেশের ৪১ জেলার ৮১ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের ভোটযুদ্ধে তিনটি পদে মোট ১ হাজার ১১৯ প্রার্থী অংশ নিয়েছেন। ভোট গ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে ইসি।
এছাড়াও নির্বাচনী এলাকাগুলোতে মোতায়েন রয়েছে, সেনা বাহিনী, বিজিবি, র্যা ব, পুলিশসহ অন্যান্য সংস্থার সদস্যরা।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে। তবে পিছিয়ে নেই ১৯ দলীয় জোটের প্রধান শরিকদল জামায়াতে ইসলামীও। এছাড়াও জাতীয় পার্টিসহ অন্যান্য দলের সমর্থিত প্রার্থীরাও এ ভোটের লড়াইয়ে অংশ নিয়েছেন।
জানা গেছে, তৃতীয় ধাপে ৮১ উপজেলার মধ্যে ৪৭টিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তাদের সংখ্যা ৭৯। আর ৩৬ উপজেলায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর সংখ্যা ৬০ জন।
নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, ৮১ উপজেলায় মোট ১ হাজার ১১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪১৯, ভাইস চেয়ারম্যান পদে ৪২৩ এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে রয়েছে ২৭৭ জন।
এসব উপজেলায় মোট ভোটার রয়েছে ১ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৫ লাখ ৬৭ হাজার ৮৩২ জন ও মহিলা ভোটার ৬৬ লাখ ১৭ হাজার ১৮১ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৫ হাজার ৪৫৬টি, ভোটকক্ষ ৩৮ হাজার ১৮৯টি।
[b]ঢাকা, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
ব্যাপক সংঘর্ষের মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
ব্যাপক সংঘর্ষের মধ্য দিয়ে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮১ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। এরইমধ্যে বাগেরহাট সদরের বাড়াপাড়া ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রে যাবার সময় মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক শিবির নেতাকে কুপিয়ে হত্যাসহ বেশ কয়েক স্থানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।





