রাজবাড়ী গোয়ালন্দে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ২ নম্বর ফেরি ঘাট চলাচল শুরু হয়েছে। টানা ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর এ চলাচল শুরু হয়।
ফেরিঘাট সূত্রে জানান যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ২ নম্বর ফেরি ঘাটের পকেটে মালভর্তি একটি কাভার্ড ভ্যান উল্টে গেলে ঘাটটি বন্ধ হয়ে যায়।
বুধবার সকাল ৮টার দিকে এ ফেরি ঘাট সচল হয়।
মঙ্গলবার বেনাপোল থেকে ছেড়ে আসা মেশিনারিজ পার্টস বোঝাই বাংলাদেশ কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যান বিকেল ৫টার দিকে দৌলতদিয়া ঘাটে আসে। সেটি ২ নম্বর ঘাট দিয়ে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় কাভার্ড ভ্যানটির নিচে একটি প্রাইভেটকার চাপা পড়ে বলে জানান দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াছ হোসেন।
তিনি আরো জানান, ঘটনার পর বিআইডব্লিউটিসির রে-কার এসে গাড়ি দু’টিকে উদ্ধার করে। পরে বুধবার সকাল ৮টা দিকে ঘাটটি সচল করে।
[b]রাজবাড়ী,১২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শ্রেণীহীন
টানা ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু
রাজবাড়ী গোয়ালন্দে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ২ নম্বর ফেরি ঘাট চলাচল শুরু হয়েছে। টানা ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর এ চলাচল শুরু হয়। ফেরিঘাট সূত্রে জানান যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ২ নম্বর ফেরি ঘাটের পকেটে মালভর্তি একটি কাভার্ড ভ্যান উল্টে গেলে ঘাটটি বন্ধ হয়ে যায়





