মাদারীপুর জেলার সদর উপজেলায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়,যুবকের নাম রতন চক্রবর্ত্তী।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মস্তফাপুর মৎস্য প্রজনণ কেন্দ্রের সামনে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত রতন মস্তফাপুর ইউনিয়নের চর্তুরপাড়া গ্রামের মহাবেদ চক্রবর্ত্তীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার সকালে মৎস্য প্রজনণ কেন্দ্রের পরিত্যক্ত ডাস্টবিনের সামনে রতন চক্রবর্ত্তীর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠায়।
এ সময় রতনের গলায় গামছা দিয়ে ফাঁস দেয়া ও মুখের ভেতর পলিথিনে আটকানো নেশা জাতীয় ড্যান্ডি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, অজ্ঞাত দুবৃর্ত্তরা তাকে হত্যা করে ফেলে গেছে।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল খায়ের মিয়া জানান, ঘটনাটি রাতের আঁধারে ঘটায় হত্যা না আত্মহত্যা বলা যাচ্ছে না। তবে ওই যুবক আগে থেকেই নেশাগ্রস্থ ছিল বলে এলাকাবাসী জানিয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলেই বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
মাদারীপুরে যুবকের লাশ উদ্ধার
মাদারীপুর জেলার সদর উপজেলায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়,যুবকের নাম রতন চক্রবর্ত্তী। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মস্তফাপুর মৎস্য প্রজনণ





