মাদারীপুরের শিবচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রিমন কাজী (১৫) নামে একজন নিহত হয়েছেন।
রোববার সকালে ৯টার দিকে কাঁচামাল বোঝাই নছিমন উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিমন কাজী শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা গ্রামের নুরুল ইসলাম কাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর থেকে জাজিরা যাওয়ার পথে কুতুবপুর ইউনিয়ন পরিষদের সামনে একটি নছিমন উল্টে খাদে পড়ে যায়। এ সময় রিমন কাজী গুরুতর আহত হন। তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ওসি একেএম মাসুদ খান জানান, নিহত রিমন তার ভগ্নিপতির সঙ্গে নছিমন করে শিবচরের কুতুবপুর থেকে জাজিরা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]