শরীয়তপুর জেলার সদর উপজেলায় আংগারিয়া বাসস্ট্যান্ডের কাছে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। জানা যায়, নিহত ব্যক্তির নাম সামছুল হক খান ( ৬০)।
শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কে বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পালং থানা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সামছুল হকের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার কাশাভোগ গ্রামে। তিনি বাজার করতে আংগারিয়া বাজারে গিয়েছিলেন। বাড়িতে ফেরার পথে আংগারিয়া বাসস্ট্যান্ডের কাছে মাদারীপুর থেকে আসা একটি মালবাহী ট্রাক পেছন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
পালং থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই ) দেবাশীষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সকাল সাড়ে ১০টার দিকে জানান, পালং থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পালং থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।
[b]শরীয়তপুর, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
শরীয়তপুর জেলার সদর উপজেলায় আংগারিয়া বাসস্ট্যান্ডের কাছে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। জানা যায়, নিহত ব্যক্তির নাম সামছুল হক খান ( ৬০)।শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কে বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।





