শরীয়তপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মাহবুব মোর্শেদ টিপুর (ঘোড়া) এজেন্টদের মারধর করে কেন্দ্র দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকাল ৯টায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হাসেম তপাদারের (আনারস) সমর্থিতরা এই অভিযোগ আনেন।
স্থানীয়রা জানান, দখল করে নেওয়া কেন্দ্রগুলোর মধ্যে হলো- পালং উচ্চবিদ্যালয়, মজুমদার কান্দি, বড়াইল, চরযাদবপুর, উত্তর ভাষাণচর, ভর্তাইসার, ডোমসার মাদ্রাসা, দক্ষিণ কেবল নগর, আংগারিয়া উচ্চ বিদ্যালয়, রণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুলাতলা, দক্ষিণ বালুচরা, দক্ষিণ ভাষাণচর, দাসার্ত্তা।
সকাল ৯ টায় বিভিন্ন ভোটকেন্দ্র থেকে আমার এজেন্টদেরকে বের করে দিয়ে কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী সমর্থিত প্রার্থীর লোকেরা বলে জানান চেয়ারম্যান প্রার্থী মাহবুব মোর্শেদ টিপু (ঘোড়া)।
এ ব্যাপারে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থিত বাচ্চু ব্যাপারী বলেন, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
জেলা রিটার্নিং অফিসার বলেন, অভিযোগ পাওয়ার পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।
[b]শরীয়তপুর,১৫মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শ্রেণীহীন
শরীয়তপুরে এজেন্টদের মারধর করে কেন্দ্র দখল
শরীয়তপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মাহবুব মোর্শেদ টিপুর (ঘোড়া) এজেন্টদের মারধর করে কেন্দ্র দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ৯টায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হাসেম তপাদারের (আনারস) সমর্থিতরা এই অভিযোগ আনেন। স্থানীয়রা জানান, দখল করে নেওয়া কেন্দ্রগুলোর মধ্যে





