নারায়ণগঞ্জে ‘সেভেন মার্ডার’ এর ঘটনায় হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত দল অগ্রগতিমূলক প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মিজানুর রহমান খান বুধবার দুপুরে ডেপুটি এটর্নি জেনারেল এএসএম নাজমুল হাসানের কাছে এ প্রতিবেদন জমা দেন।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিম অপহৃত হন।
৩০ এপ্রিল বিকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ৬ জনের এবং ১ মে সকালে একজনের লাশ উদ্ধার করা হয়। নিহত সবারই হাত-পা বাঁধা ছিল। পেটে ছিল আঘাতের চিহ্ন। প্রতিটি লাশ ইটভর্তি দুটি করে বস্তা বেঁধে ডুবিয়ে দেয়া হয়েছিল।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
না'গঞ্জের ঘটনা তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে
নারায়ণগঞ্জে ‘সেভেন মার্ডার’ এর ঘটনায় হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত দল অগ্রগতিমূলক প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মিজানুর রহমান খান বুধবার দুপুরে





