[b]সিরাজগঞ্জ:[/b] জামায়াত-শিবির বোমা ফাটিয়ে গণজাগরণ মঞ্চের আন্দোলনে বাধা সৃষ্টি করতে পারবে না। সব বাধা উপেক্ষা করে গণজাগরণ মঞ্চের কর্মীরা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন বলে মন্তব্য করেছেন ইমরান এইচ সরকার।
সাম্প্রদায়িক সন্ত্রাস রুখতে ঠাকুরগাঁও অভিমুখী রোডমার্চের পথে সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
বিকেলে এই সমাবেশ শুরু হওয়ার কিছু আগে বগুড়ায় গণজাগরণ মঞ্চের সমাবেশস্থলের কাছে হাতবোমার বিস্ফোরণ ঘটে।
সিরাজগঞ্জের সর্বস্তরের মানুষ সাম্প্রদায়িক শক্তির বিপক্ষে রোডমার্চ কর্মসূচিতে সংহতি জানিয়েছেন দাবি করে ইমরান বলেন,দেশের প্রতি ইঞ্চি জায়গা প্রদক্ষিণ করে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলব। সব যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত গণজাগরণের কেউ ঘরে ফিরে যাবো না।
এছাড়া সব শ্রেণী-পেশা ও ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ইমরান অভিযোগ করেন,যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশের আনাচে-কানাচে জামায়াত সাম্প্রদায়িক সহিংসতা চালাচ্ছে। এই দলটিকে নিষিদ্ধ না করলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বপ্নই থেকে যাবে।
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সঙ্গ ত্যাগ করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান গণজাগরণের মুখপাত্র।
সিরাজগঞ্জ গণজাগরণ মঞ্চের মুখপাত্র সাইফুল্লাহ সাদির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিরাজগঞ্জ শাখার সভাপতি আসাদ উদ্দিন পবলু,জেলা বাসদের সমন্বয়ক নবকুমার কর্মকার,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ,জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল বক্তব্য দেন।
এই রোডমার্চ বগুড়ায় গিয়ে শেষ হবে বলে ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
শ্রেণীহীন
সব বাধা উপেক্ষা করবে গণজাগরণ কর্মীরা: ইমরান
সিরাজগঞ্জ: জামায়াত-শিবির বোমা ফাটিয়ে গণজাগরণ মঞ্চের আন্দোলনে বাধা সৃষ্টি করতে পারবে না। সব বাধা উপেক্ষা করে গণজাগরণ মঞ্চের





