চারিগ্রাম ইউপি চেয়ারম্যান ও স্থানীয় যুবদলের সভাপতি শেখ সাজেদুল আলম স্বাধীনকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে  সিংগাইর উপজেলা চেয়ারম্যান আবিদুর রহমান খান রোমান, পৌর মেয়র খোরশেদ আলম জয়,  আক্রান্ত সাজেদুল আলম স্বাধীন বক্তব্য রাখেন।
গত ২৯ এপ্রিল উপজেলার চারিগ্রাম বাজারে স্থানীয় লোকজনের সাথে বসে কথা বলার সময় সন্ত্রাসী নাইন এম , স্বপন ও এ্যান্টু স্বাধীনকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তিনি প্রাণে বেঁচে যান।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এতে চারীগ্রাম ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।
মানব বন্ধন শেষে মানিকগঞ্জ প্রেসক্লাবে সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন  যুবদলের সভাপতি শেখ সাজেদুল আলম স্বাধীন বলেন, স্থানীয় সন্ত্রাসী নাইন এম পিনছু, স্বপন, এ্যান্টু ও মানিক মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যাবসা, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। তাদের অপকর্মের প্রতিবাদ করায় বিভিন্ন সময় আমাকে হত্যার হুমকি দেয়।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]