মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগে আব্দুল হাই (৩৫) নামে প্রার্থীর গাড়ি চালকে আটক করে পুলিশ।
পরে শুক্রবার দিবাগত রাত ১টায় ভ্রাম্যমান আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। তবে বিএনপি প্রার্থীর দাবি ওই চালকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।  
বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) শামিম আহমদ জানান, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার আলীনগর চা বাগান এলাকার হনুমান টিলা নামক স্থান থেকে পক্ষে প্রচারণা শেষে ফেরার পথে প্রতিপক্ষ তার চালককে আটকিয়ে বেদড়ক মারপিট করে। টাকা দিয়ে ভোট কেনার মিথ্যা অভিযোগ তুলে থানায় খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে।
পরে শুক্রবার দিবাগত রাত ১টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট সাইফুল ইসলাম চালক আব্দুল হাইকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইন এনামুল হক জানান, আলী নগর চা বাগান এলাকাবাসী তাকে আটক করে। খবর পেয়ে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামীম আহমদ চৌধুরীর পক্ষে আব্দুল হাই নগদ টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে রাতে ১০ হাজার টাকা জরিমানা দিয়ে চালক চলে যায় তবে তার ব্যবহৃত গাড়িটি থানা হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, আগামী ২৩ মার্চ কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
[b]মৌলভীবাজার,২২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]