শপথ নিলেন রাজশাহী বিভাগের ৩৯ উপজেলার চেয়ারম্যান এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান।
বৃহস্পতিবার বিকালে রাজশাহী শিল্পকলা একাডেমী মিলনায়তনে পৃথক পৃথকভাবে তাদের শপথ বাক্য পাঠ করান রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার সাংবাদিকদের বলেন, প্রথম ও দ্বিতীয় দফার তফসিল অনুযায়ী যেসব উপজেলার নির্বাচন হয়েছে সেখানে চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিতদের গেজেট প্রকাশ হয়েছে। এদের মধ্যে রাজশাহী বিভাগের ৩৯টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ করানো হয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের উপ-নির্বাচন কমিশনার সুভাষ চন্দ্র সরকার ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
শপথ নিলেন রাজশাহী বিভাগের ৩৯ চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান
শপথ নিলেন রাজশাহী বিভাগের ৩৯ উপজেলার চেয়ারম্যান এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান। বৃহস্পতিবার বিকালে রাজশাহী শিল্পকলা একাডেমী মিলনায়তনে পৃথক পৃথকভাবে তাদের শপথ বাক্য পাঠ করান রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ।





