মহিলা সংসদ সদস্যদের জন্য সংরক্ষিত বাকি দুই আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার বিকালে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তফসিলের ঘোষণা দেয়া হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী ১ এপ্রিল সমর্থক ও প্রস্তাবকের স্বাক্ষরিত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ২ এপ্রিল যাচাই বাছাই। ৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ভোটগ্রহণ ১৭ এপ্রিল।
আগে ৫০টি আসনের জন্য ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে যাচাই-বাছাইয়ে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। প্রতিদ্বন্দ্বী না থাকায় ৪৮ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে ২০ মার্চ গেজেট প্রকাশ করা হয় এবং ২৩ মার্চ তাদের শপথ পাঠ করান স্পিকার।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
সংরক্ষিত বাকি আসনের তফসিল ঘোষণা
মহিলা সংসদ সদস্যদের জন্য সংরক্ষিত বাকি দুই আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার বিকালে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তফসিলের ঘোষণা দেয়া হয়।





