[b]ঢাকা:[/b] উপমহাদেশের জনপ্রিয় নায়িকা সুচিত্রা সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এ শোক প্রকাশ করেন।
শেখ হাসিনার প্রেসসচিব আবুল কালাম আজাদ গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
শোক বার্তায় শেখ হাসিনা বলেন,বাংলা চলচ্চিত্রের উৎকর্ষ ও আগামীর অনুপ্রেরণাদায়িনী হিসেবে সুচিত্রা সেন চির স্মরণীয় হয়ে থাকবেন।
প্রধানমন্ত্রী নিজেকে সুচিত্রা সেনের অভিনয় নৈপূন্যের একজন বিশিষ্ট অনুরাগী হিসেবে দাবি করেন।
প্রধানমন্ত্রী সুচিত্রা সেনের পরিবার,আত্মীয় ও শুভানুদ্ধায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।