ঢাকা: সুপ্রিমকোর্টে তাণ্ডব চালানোর পাশাপাশি পকেটও মেরেছে লীগ কর্মীরা।
রোববার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হামলার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংবাদিকদের পকেট থেকে মানিব্যাগ ও মোবাইল নিয়ে গেছে।
এরমধ্যে অনলাইন সংবাদমাধ্যম টাইমনিউজবিডি ডটকমের নিজস্ব প্রতিবেদক জসিমউদ্দিনের মোবাইল ও মানি ব্যাগ নিয়ে যায় সুপ্রিম কোর্টে হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীরা। তিনি খবর সংগ্রহের জন্যে সেখানে ছিলেন। তখন হামলাকারীদের ভীড়ের মধ্যে পড়ে যান।
এছাড়া আরো বেশ কয়েকজন সাংবাদিক ও নিজেদের পকেট চেক করে দেখে, তাদের মানিব্যাগ নাই। এছাড়া অনেকের মোবাইলও নিয়ে গেছে হামলাকারী আওয়ামী লীগের কর্মীরা