[b]রাজশাহী:[/b] জেলার চারঘাটে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের গাড়িবহর বোমা হামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাজশাহীর চারঘাটের সারদা পুলিশ একাডেমির পাশে এ ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জনান, বোমা হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নেতৃবৃন্দ নিরাপদে যেতে পেরেছেন।
মোহাম্মদ নাসিম এবং রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ চারঘাটে দলীয় সংসদ সদস্য প্রার্থী বর্তমান এমপি শাহরিয়ার আলমের নির্বাচনী সভায় যোগ দিতে যাচ্ছিলেন।