রংপুরে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১২ কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার মিঠাপুকুর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাবুল (৫৫), আতিয়ার (৪০), মতিয়ার (৪০), হাবুল (৬৫), আনোয়ার (৬৭), মোশারফ (২৮), আলফাদ (৩০), ফেরদৌস (৩৬), মোখলেছার (৪৫), জুয়েল (৩৫), কামরুল (২৬) ও বাদশা মিয়া (৪৫)।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা, পুলিশের উপর হামলা, গাছ কাটাসহ একাধিক অভিযোগে থানায় মামলা রয়েছে।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
রংপুরে জামায়াত-শিবিরের ১২ কর্মী আটক
রংপুরে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১২ কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে





