পাঁচ দফায় অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে ১৮০টি উপজেলায় ব্যাপক সহিংসতা ও ভোট জালিয়াতি হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ে বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তাদের পাঠানো রিপোর্টে এ চিত্র উঠে এসেছে।
ওই রিপোর্টে বলা হয়েছে,পঞ্চম দফায় কালীগঞ্জ উপজেলা নির্বাচনে ৯০টি ভোটকেন্দ্রের মধ্যে সব কয়টি এবং শ্রীপুরে ১২৬ কেন্দ্রের মধ্যে ১০০টি দখল করে প্রকাশ্যে সিল মারে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1396695440.jpg[/img]
রাজশাহী অঞ্চলের ১৬ টি উপজেলায় ব্যাপক সহিংসতা করে ক্ষমতাসীন দলের নেতারা উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন। উপজেলাগুলো হচ্ছে- পাবনা সদর ও বেড়া,রাজশাহীর বাগমারা ও দুর্গাপুর এবং নওগাঁর আত্রাই ও মান্দা ইত্যাদি।
রিপোর্টে জানানো হয়েছ, বৃহত্তর চট্টগ্রাম ও বৃহত্তর নোয়াখালীর ৪৫ উপজেলায় কেন্দ্র দখলসহ ব্যাপক সহিংসতা হয়েছে। এসব উপজেলার মধ্যে রয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড,আনোয়ারা,সন্দ্বীপ,বোয়ালখালী,ফটিকছড়ি,রাঙ্গুনিয়া,বাঁশখালী,সাতকানিয়া,লোহাগাড়া ও চন্দনাইশ,কক্সবাজারের চকরিয়া,কুতুবদিয়া ও টেকনাফ, ফেনী জেলার সদর,পরশুরাম,সোনাগাজী,ফুলগাজী,দাগনভূঞা ও ছাগলনাইয়া, নোয়াখালীর সোনাইমুড়ী,চাটখিল ও কোম্পানীগঞ্জ,লক্ষ্মীপুর জেলার সদর,রামগতি ও রায়পুর।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1396695463.jpg[/img]
এদিকে ঘাটাইলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা একজোট হয়ে পাহাড়ি এলাকার সন্ধানপুর,ধলাপাড়া,রসুলপুর,দেওপাড়া ইউনিয়নের প্রায় পয়ত্রিশটি কেন্দ্র রাতেই দখল করে সব ব্যালট পেপারে নিজেদের পছন্দমতো সিল মারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। টাঙ্গাইলের ভুয়াপুরে গত ২৩ মার্চ নির্বাচন শুরুর আধাঘণ্টা পরেই আওয়ামী লীগের লোকজন কেন্দ্রে কেন্দ্রে ঢুকে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে ব্যালটে ছিল মেরে বিজয়ী করা হয়।
ভোট জালিয়াতি ও সহিংসতার হয় সিরাজগঞ্জের কাজীপুর ও শাহজাদপুর উপজেলার অধিাকংশ ভোটকেন্দ্রে। এদিকে জামালপুর উপজেলার সব কেন্দ্র দখল করে সিল মারা হয় এবং পঞ্চম দফায় অনুষ্ঠিত মাদারগঞ্জ উপজেলায় ব্যাপক কারচুপি হয়েছে বলে উল্লেখ করা হয় রিপোর্টে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1396695481.jpg[/img]
এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহ নেওয়াজ বলেন, কিছু অনিয়ম সব নির্বাচনেই হয়েছে। বাংলাদেশে কখনোই পুরোপুরি সুষ্ঠু নির্বাচন হয়নি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া সত্ত্বেও সহিংসতার ঘটনা ঘটেছে। আগের কমিশনারদেরও এ নিয়ে অতৃপ্তি ছিল। তিনি বলেন, উপজেলা নির্বাচন সম্পূর্ণভাবে সুষ্ঠু হয়েছে বলা যাবে না। ধাপে ধাপে নির্বাচন অনুষ্ঠান হওয়ায় অনিয়মগুলো বেশি চোখে পড়ছে। নির্বাচনে অনিয়ম অস্বীকারের সুযোগ নেই।
[b]ঢাকা, ৫এপ্রিল, এএম (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
উপজেলা নির্বাচনে ব্যাপক সহিংসতা হয়েছে
পাঁচ দফায় অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে ১৮০টি উপজেলায় ব্যাপক সহিংসতা ও ভোট জালিয়াতি হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ে বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তাদের পাঠানো রিপোর্টে এ চিত্র উঠে এসেছে।





