লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদেশি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ কামাল হোসেন শান্ত (৩৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কাউনিয়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
রামগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিএনপি নেতা ও স্থানীয় সন্ত্রাসী কামাল হোসেন শান্তকে রামগঞ্জ উপজেলার কাউনিয়া এলাকা থেকে একটি বিদেশি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেফতার ১
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদেশি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ কামাল হোসেন শান্ত (৩৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কাউনিয়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।