[b]চবি:[/b] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবির-ছাত্রলীগ রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০ জন আহত এবং ১৬ জনকে আটক করা হয়েছে। তবে ছাত্রশিবির দাবি করেছে, তাদের ৩ কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আজ রোববার বেলা ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়ে এখনো চলছে। সর্বশেষ বেলা পাঁচটার দিকে শিবির নিয়ন্ত্রিত হলে ছাত্রলীগ ঢুকে পড়লে এ রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে।
ঘটনায় এখনো ক্যাম্পাসে শিবির ছাত্রলীগ মিছিল করছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিস্থিতি নিয়ন্ত্রনে ক্যাম্পাসে র্যামব মোতায়েন করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার সিলেটে জালাল আহমেদ নামে এক ছাত্রলীগের নেতার পায়ের রগ কেটে দেয় দৃর্বৃত্তরা।  
এর প্রতিবাদে আজ রোববার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিবির বিরোধী মিছিল করে ছাত্রলীগ। এ সময় শিবির কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।