[b]ঢাকা:[/b] বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ৩৫তম জন্মদিন ও ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন না করে প্রহসনের একদলীয় নির্বাচন ঠেকানোর প্রস্তুতি নিচ্ছে। এজন্য যেকোনো মূল্যে বিতর্কিত এই নির্বাচন প্রতিহত করতে নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতারা।
বিএনপি চেয়ারপারসন ও ছাত্রদলের অভিভাবক খালেদা জিয়ার পরামর্শেই এ বছর ছাত্রদল এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির একাধিক কেন্দ্রীয় নেতা।
ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন টাইম নিউজকে বলেন, স্বৈরাচারী খুনী হাসিনা সরকার ছাত্রদলের শত শত নেতাকর্মীকে হত্যা ও গুম করেছে। মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে আটকে রাখা হয়েছে কয়েক হাজার নেতাকর্মীকে।
তিনি ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আজকের এই দিনে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে নতুন করে শপথ নিতে হবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়ার নির্দেশে রাজপথে থেকে প্রতিটি কর্মসূচি সফল করতে হবে।
সংগঠনটির সহ-সভাপতি শহীদুল্লাহ ইমরান বলেন, বর্তমান অবস্থায় কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করাই ছাত্রদলের সামনে একমাত্র লক্ষ্য। বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী খালেদা জিয়ার আদেশে ছাত্রদল সে কাজটিই করে যাচ্ছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই ছাত্রদল পরবর্তী জন্মদিন পালন করবে। তিনি আরো বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা যে কোনো মূল্যে ৫ জানুয়ারির গণতন্ত্র হত্যার নীল নকশার নির্বাচন প্রতিহত করবে।
ছাত্রদলের যুগ্ম সম্পাদক আকরামুল হাসান টাইম নিউজকে জানান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেক কেন্দ্রীয় নেতা এবং সারা দেশে হাজার হাজার নেতাকর্মী জেলে রয়েছেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতাদেরও অনেকে আটক আছেন। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে এ অবস্থায় কেন্দ্রীয় ছাত্রদল এ বছরের জন্মদিন ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন না করে প্রহসনের নির্বাচন ঠেকানো এবং গণতন্ত্র রক্ষার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের ছাত্র সংগঠন হিসেবে ১৯৭৯ সালের ১ জানুয়ারি ছাত্রদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন দলটির ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন বর্তমান স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।
প্রতি বছর ৩১ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী ও জন্মদিন পালন করে আসছে কেন্দ্রীয় ছাত্রদল। এছাড়াও সকালে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতসহ নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দেশের অন্যতম বৃহৎ এই ছাত্র সংগঠনটির প্রতিষ্ঠাতাবার্ষিকী উদযাপন করে থাকেন নেতাকর্মীরা।
শ্রেণীহীন
প্রহসনের নির্বাচন ঠেকাতে নেতাকর্মীদের নতুন শপথ
ঢাকা: বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ৩৫তম জন্মদিন ও ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন না করে প্রহসনের একদলীয় নির্বাচন ঠেকানোর প্রস্তুতি নিচ্ছে। এজন্য যেকোনো মূল্যে বিতর্কিত এই নির্বাচন প্রতিহত করতে





