[b]মানিকগঞ্জ: [/b]ঘন কুয়াশার কারণে সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ১০টি রো রো (বড়) এবং ২টি কে টাইপ(ছোট) ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন জানান, কুয়াশা কমে যাওয়ায় সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।
তিনি আরও বলেন,শনিবার ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় প্রায় পাঁচ শতাধিক যানবাহন রয়েছে।